ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকায় গান গাইতে এবং নিজের জাদুকরী কণ্ঠে শ্রোতাদের মুগ্ধ করতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান। বাই হিয়ার নাউ (বিএইচএন) ই-কমার্স প্ল্যাটফর্মের আয়োজনে একটি কনসার্টে অংশ নিতে ঢাকায় আসছেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছে বিএইচএন নিজেই।

এছাড়া, ফেসবুকে শিল্পীর আগমনী বার্তা দিয়ে একটি ভিডিও পোস্ট করেছে বিএইচএন। ক্যাপশনে লিখেছেন, আগামী ২০ জুলাই ২০২৪ রাহাত ফাতেহ আলী খানের মায়াবী সুরে মুগ্ধ হতে চলে আসুন।
পোস্টটিতে যোগ করা হয়েছে ইভেন্ট লিংকও। যারা তার গান উপভোগ করতে চান তাদের প্রি-রেজিস্ট্রেশন চলছে এখন।
এছাড়াও বিএইচএন জানিয়েছে, আগামী ২০ জুলাই ঢাকার একটি কনসার্টে পারফর্ম করবেন সুফি গানের এ গায়ক। শিগগিরই প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে টিকিট ও ভেন্যু সম্পর্কে জানানো হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments