ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ১০ জুলাই, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা ৬০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। কোম্পানিটির গতকালের সমাপনী মূল্য ১২৬ টাকা ৪০ পয়সা। আজ লেনদেন শুরু করে ১২৬ টাকা ৪০ পয়সা। কোম্পানিটির শেষ ট্রেডিং মূল্য বা শেয়ারের সর্বশেষ লেনদেন দর ১৩৯ টাকা।
এদিকে কোম্পানিটির আজ ৪ লাখ ১৮ হাজার ৬১৪ টি শেয়ার ১ হাজার ৩৩৯ বার হাতবদল হয়েছে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৫ কোটি ৭৫ লাখ ৬০ হাজার টাকা।
এছাড়া দেশবন্ধু পলিমারের শেয়ার দর ৩ টাকা ২০ পয়সা বা ৯.৮১ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং ইন্ট্রাকো রিফুয়েলিং এর শেয়ার দর ৩ টাকা ৫০ পয়সা বা ৯.৭৭ শতাংশ বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া এ তালিকায় আরও রয়েছে- গ্লোবাল হেভি কেমিক্যালস, ক্যাপিটেক ফান্ড, রিলায়েন্স ইন্স্যুরেন্স ফান্ড, বিডি ফাইন্যান্স, জেমিনি সি ফুড, ন্যাশনাল হাউজিং এবং এনআরবিসি ব্যাংক।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments