রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনআর্জেন্টিনা-কানাডার ম্যাচে জায়েদ খান
spot_img
spot_img

আর্জেন্টিনা-কানাডার ম্যাচে জায়েদ খান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:  আর্জেন্টিনা ফুটবল দলের বিশাল ভক্ত চিত্রনায়ক জায়েদ খান। ছোটবেলা থেকেই মাঠে বসে মেসিদের খেলা উপভোগ করার ইচ্ছা ছিল তার। অবশেষে সে ইচ্ছা পুরণ করলেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালের ভিআইপি গ্যালারি থেকে আর্জেন্টিনার ফাইনালে ওঠার সাক্ষি হওয়ার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন জায়েদ খান।

বুধবার ১০ জুলাই সকালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে কানাডার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। এই ম্যাচে ২-০ গোলে কানাডাকে হারিয়ে দিত্বিয় বারের মতো কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।

ফেসবুকে জায়েদ খানের করা পোস্টের ছবিতে দেখা যায় ভিআইপি গ্যালারিতে আর্জেন্টিনার জার্সি গায়ে এবং বাংলাদেশের পতাকা হাতে বসে থাকা জায়েদ খানকে। তার স্ট্যাটাসে তিনি লিখেছেন দেখা হবে ফাইনাল ম্যাচে।

এসম্পর্কে জায়েদ খান বলেন, আর্জেন্টিনা আমার জন্য এক আবেগের নাম। যতই ব্যস্ততা থাকুক না কেন আর্জেন্টিনার খেলা মিস করি না। তবে এবার মাঠে বসে আর্জেন্টিনার জয় উপভোগ করলাম। এটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। ভিআইপি গ্যালারিতে বসে মেসির খেলা দেখতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।

তিনি আরও বলেন, আমার পাশের সিটেই ছিল মেসির পরিবার। আর সবচেয়ে বড় কথা আমি বসে খেলা দেখেছি, মেসি ডি মারিয়া, ডিপল দের ছবি তুলেছি। তাদের আনন্দে আনন্দিত হয়েছি। এটা অন্যরকম অভিজ্ঞতা। মেসি যখনই আমার কাছাকাছি আসছিলেন আমি ছবি তুলে রেখেছি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments