ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার, ৭ ডিসেম্বর সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের সামান্য উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশিরভাগ শেয়ার দর বেড়েছে। এছাড়া দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ১৬.৫০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৭ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৮ শতাংশ বা ৪.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৩৩.৬৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৩.৫৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০৭.২৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৩ টির, কমেছে ২৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪১ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৩.৭৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৪ কোটি ৪৬ লাখ ৮৭ হাজার ৪১৮ টি শেয়ার ৬৯ হাজার ৫৩১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩১১ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৬ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৬ শতাংশ বা ১৬.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ২২৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৬৪.০৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ২০৫.৫৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৫০ টির, কমে ২৫ টির এবং অপরিবর্তিত রয় ২২৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৬.৫০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৩ কোটি ৮৬ লাখ ৭১ হাজার ৪১২ টি শেয়ার ৬৬ হাজার ৮৩৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২৭১ কোটি ৯৭ লাখ ৬১ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩৯ কোটি ৩৫ লাখ ৯ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৪ শতাংশ বা ৭.২৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৩৫১.৭২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১১৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ২৮ টির, কমেছে ২৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬ কোটি ৪১ লাখ ৮৫ হাজার ৫০৫ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩ কোটি ৫৪ লাখ ৩ হাজার ৭৭৮ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ২ কোটি ৮৭ লাখ ৮১ হাজার ৭২৭ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.


































Recent Comments