শনিবার, ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনতারেক আনন্দের কথায় গাইলেন দোলা-রিজান
spot_img
spot_img

তারেক আনন্দের কথায় গাইলেন দোলা-রিজান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নাটক, টেলিফিল্ম নির্মাণ করলেও প্রথমবার ধারাবাহিক নাটক নির্মাণ করছেন নিকুল কুমার মণ্ডল। তারকাবহুল এ নাটকে অভিনয় করেছেন ডলি জহুর, মীর সাব্বির, আনিকা কবির শখের মত জনপ্রিয় অভিনয়শিল্পী। নাটকটির জন্য নির্মাণ হয়েছে টাইটেল সং- যা লিখলেন গীতিকবি তারেক আনন্দ। এতে কন্ঠ দিয়েছেন দোলা। র‍্যাপ পার্ট গেয়েছেন রিজান।

‘চারদিক অস্থির কেউ নাই স্থির, বেপরোয়া জীবন চলে না ধীর, মানুষ আর মানুষ নাই হয়ে গেছে যন্ত্র, বোঝে না জীবনের মূলমন্ত্র, এই হল আমাদের আধুনিক কাল, সবাই শুধু হতে চায় ভাইরাল’- এমন কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত।

পরিচালক নিকুল কুমার মণ্ডল জানান, এর আগে অনেক নাটক-টেলিছবি নির্মাণ করেছি। এবারই প্রথম ধারাবাহিক নাটকে হাত দিয়েছি। এতে দেশে গুণী অভিনয়শিল্পী কক করছেন। সেই সঙ্গে নাটকটির সঙ্গে মিল রেখে চমৎকার একটি টাইটেল সং তৈরি হয়েছে। একটি বেসরকারি টিভি চ্যানেলে শিগগির নাটকটি প্রচার হবে।

‘ভাইরাল ফ্যামিলি’ ধারাবাহিকে আরও অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, মুকিত জাকারিয়া, নাবিলা ইসলাম, শেলি আহসান, ডিকন নূর, নরেশ ভুঁইয়া, ফরহান লিমন, আনোয়ার আহমেদ, সময় মণ্ডল, খান আতিক প্রমুখ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments