ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সাপ্তাহে অর্থাৎ ২৪ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চার কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে সাধারণ বীমা খাত। লংকবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে মোট লেনদেনের ১৮ শতাংশ করে অবদান রয়েছে সাধারণ বীমা খাতে। জীবন বীমা ও খাদ্য খাত ১২ শতাংশ লেনদেন হয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এছাড়াও, আইটি খাতে ১০ শতাংশ লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
সমাপ্ত সপ্তাহে অন্য খাতগুলোর মধ্যে- পাট ও প্রকৌশল খাত ৫ শতাংশ, সিমেন্ট, বিবিধ খাত ৩ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ, আর্থিক ও ভ্রমণ খাতে ২ শতাংশ লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম আর.


































Recent Comments