শুক্রবার, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকতুরস্কে ৫.১ মাত্রার ভূমিকম্প
spot_img
spot_img

তুরস্কে ৫.১ মাত্রার ভূমিকম্প

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে ৫.১ মাত্রার ভূমিকম্প হয়েছে। সোমবার স্থানীয় সময় সকাল পৌনে ১১টায় ভূমিকম্পটি অনুভূত হয়েছে।

অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, আহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর তাৎক্ষণিক পাওয়া যায়নি।

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডির তথ্য বলছে, ৫.১ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল বুরসা প্রদেশের জেমলিক শহরের কাছে মারমারা সাগরে। ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ৯ কিলোমিটার।

তুরস্কের হাবেরতুর্ক টেলিভিশন জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে ইস্তাম্বুল ও আশেপাশের অন্যান্য অঞ্চলে কম্পন অনুভূত হয়। মানুষজন ভয়ে বাড়ি ও অফিস ছেড়ে বাইরে বেরিয়ে আসে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ৭.৮ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্পের আঘাতে তুরস্কের ১১টি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব প্রদেশের পাশাপাশি উত্তর সিরিয়ার অংশ বিধ্বস্ত হয়েছিল।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments