মঙ্গলবার, ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনতৃতীয় বিয়ে করলেন অভিনেতা পল ওয়েসলি
spot_img
spot_img

তৃতীয় বিয়ে করলেন অভিনেতা পল ওয়েসলি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মডেল নাটালি কুকেনবার্গকে বিয়ে করেছেন হলিউড অভিনেতা ও জনপ্রিয় সিরিজ ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ’–এর তারকা পল ওয়েসলি। ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে একান্ত আয়োজনে সিভিল ম্যারেজের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

সোমবার ইনস্টাগ্রামে বিয়ের ছয়টি ছবি প্রকাশ করে সুখবর জানান নাটালি। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘মিস্টার অ্যান্ড মিসেস, আর আমাদের বেস্ট বয় গ্রেগ।’

ছবিগুলোতে দেখা যায়, খেজুরগাছঘেরা খোলা জায়গায় বিয়ের আনুষ্ঠানিকতায় অংশ নিয়েছেন এই নবদম্পতি। তাদের সঙ্গে ছিল প্রিয় পোষা কুকুর গ্রেগ, যে ছিল অনুষ্ঠানের ‘বেস্ট বয়’। এক ছবিতে গ্রেগকে নবদম্পতির মাঝখানে বসে থাকতে দেখা যায়, অন্য ছবিতে পল ও নাটালিকে চুম্বন ও হাত ধরে মুহূর্ত উপভোগ করতে দেখা যায়।

বিয়েতে নাটালি পরেছিলেন গালিয়া লাহাভ–এর ‘লিলু’ নামের আইভরি রঙের গাউন। আর পল ওয়েসলিকে দেখা গেছে নেভি ব্লু স্যুট ও কালো টাইয়ে।

গত বছরের গ্রীষ্মে বাগদান সম্পন্ন করেন এই জুটি। ২০২৫ সালের ১৯ জুলাই ইনস্টাগ্রামে বাগদানের খবর প্রকাশ করেন নাটালি। সাদা-কালো একটি ছবিতে তাদের হাত ধরে থাকার মুহূর্তের সঙ্গে আংটি দেখিছিলেন। পরে এক সাক্ষাৎকারে পল ওয়েসলি জানান, ইতালির আমালফি কোস্টে তাদের প্রথম ডেটের স্মৃতিবিজড়িত একটি হোটেলেই নাটালিকে বিয়ের প্রস্তাব দেন তিনি।

তার ভাষায়, ‘সবকিছু দারুণ ছিল। ও বুঝতে পারেনি। যদিও পরে বলেছিল, কিছুটা আন্দাজ করেছিল। কিন্তু প্রস্তাব দেওয়ার পর কান্নায় ভেঙে পড়েছিল।’

যদিও ঠিক কবে থেকে তাদের প্রেমের সম্পর্ক শুরু, তা জানা যায়নি। তবে ২০২২ সালের নভেম্বরে ইতালির নেরানোতে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন শুরু হয়। পরে ‘লাইভ উইথ কেলি অ্যান্ড মার্ক’ অনুষ্ঠানে পল জানান, নিউইয়র্কের একটি বারে তাদের প্রথম পরিচয় হয়েছিল।

উল্লেখ্য, এটি পল ওয়েসলির তৃতীয় বিয়ে। এর আগে তিনি অভিনেত্রী টরি ডিভিটোর সঙ্গে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত এবং ইনেস ডি র‍্যামনের সঙ্গে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বিবাহিত ছিলেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments