শেয়ারবাজার বিডি রিপোর্ট: পুঁজিবাজারে মার্জিন ঋণ ব্যবস্থাকে আরও যুগোপযোগী ও কার্যকর করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এর সংশোধনী খসড়া অনুমোদন করেছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০২০তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশন সভায় মার্জিন বিধিমালার সংশোধন প্রস্তাব (খসড়া) অনুমোদনের সিদ্ধান্ত হয়েছে। এটি খুব শিগগিরই জনমত যাচাইয়ের জন্য জাতীয় দৈনিক পত্রিকা এবং বিএসইসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
জনমত ও অংশীজনদের মতামত পর্যালোচনা শেষে সংশোধিত বিধিমালাটি চূড়ান্ত করা হবে।
শেয়ারবাজার বিডি






























Recent Comments