ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর আজ কমেছে ১১ দশমিক ০৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৫৫ বারে ২ লাখ ৮ হাজার ৭৬৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৪৫ লাখ ৫০ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা এনআরবি কমার্শিয়াল ব্যাংকের শেয়ার দর আজ কমেছে ৯ দশমিক ৪৮ শতাংশ। কোম্পানিটি ৫ হাজার ৭৭২ বারে ৩ কোটি ১৬ লাখ ৬৯ হাজার ৫৬০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০৪ কোটি ১০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা হাইডেলবার্গ সিমেন্টের শেয়ার দর আজ কমেছে ৭ দশমিক ২৯ শতাংশ। কোম্পানিটি ৭৫১ বারে ১ লাখ ৫৬ হাজার ৪৭০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ২০ লাখ ৮০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – রংপুর ডেইরী এন্ড ফুডের ৭.৭৬ শতাংশ, বীচ হ্যাচারীর ৭.৬৯ শতাংশ, ফারইস্ট ফিন্যান্সের ৭.৬৯ শতাংশ, আলিফ ম্যানুফ্যাক্চারিংয়ের ৭.১১ শতাংশ, আমান ফিডের ৬.৯৪ শতাংশ, এএফসি এ্যাগ্রোর ৬.৫৪ শতাংশ এবং এইচআর টেক্সের শেয়ার দর ৬.৪৩ শতাংশ কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.


































Recent Comments