শুক্রবার, ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাতৃতীয় টেস্ট দল ঘোষণা ইংল্যান্ডের
spot_img
spot_img

তৃতীয় টেস্ট দল ঘোষণা ইংল্যান্ডের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: স্পিন অলরাউন্ডার মঈন আলি ও ব্যাটার অলি পোপকে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের তৃতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছেন স্পিনার রেহান আহমেদ ও পেসার ম্যাথু পটস।

বার্মিংহামে সিরিজের প্রথম টেস্টে আঙুলের ইনজুরিতে পড়ায় লর্ডসে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি মঈন। দলের স্পিন বোলিং কোচ জিতান প্যাটেল সম্প্রতি জানিয়েছেন, মঈন সুস্থ হয়ে উঠছেন। এজন্য লিডসের তৃতীয় টেস্টের দলে রাখা হয়েছে মঈনকে, বাদ পড়েছেন রেহান। মঈনের ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টের দলে নেওয়া হয়েছিলো রেহানকে।

অবসর ভেঙ্গে বার্মিংহামে সিরিজের প্রথম টেস্ট দিয়ে ২১ মাস পর বড় সংস্করণে খেলতে নামেন মঈন। ব্যাট হাতে ৩৭ রান ও বল হাতে ৪৭ ওভারে ২০৪ রানে ৩ উইকেট নেন তিনি।

এদিকে দ্বিতীয় টেস্টে ফিল্ডিংকালে কাঁধের ইনজুরিতে পড়েন পোপ। যে কারণে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে মাঠের বাইরে ছিলেন তিনি। বিকল্প ফিল্ডার নেওয়ার অনুমতি না দেওয়ায় দ্বিতীয় ইনিংসে সমস্যায় পড়তে হয় ইংল্যান্ডকে। ম্যাচ শেষে পোপের কাঁধে স্ক্যান করা হয়েছে। তৃতীয় টেস্টের আগে স্ক্যান রিপোর্ট পাওয়ার পর পোপের ইনজুরি সর্ম্পকে পরিস্কার ধারনা পাওয়া যাবে। আগামীকাল লিডসের উদ্দেশ্যে রওনা দিবে ইংল্যান্ড।

ইংল্যান্ড দলে একমাত্র অতিরিক্ত ব্যাটসম্যান হিসেবে আছেন ড্যান লরেন্স। লিডসে পোপ খেলার জন্য ফিট না হলে একাদশে সুযোগ পেতে পারেন লরেন্স। এবারও দলে সুযোগ হয়নি সারের উইকেটরক্ষক বেন ফোকসের।

রেহানের সঙ্গে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছেন গত বছর ছয় টেস্ট খেলা ডারহাম পেসার পটস। বিকল্প পেসার হিসেবে দলে আছেন ক্রিস ওকস এবং মার্ক উড। এদের ছাড়াই লর্ডসে চার পেসার নিয়ে খেলেছে ইংল্যান্ড।

লর্ডস টেস্টে উডকে একাদশে রাখার পরিকল্পনা ছিলো ইংল্যান্ডের। কিন্তু ফিট না থাকায় সুযোগ পাননি তিনি। এতে একাদশে সুযোগ পান জশ টাং।

আগামী বৃহস্পতিবার (৬ জুলাই) লিডসে শুরু হওয়া তৃতীয় টেস্ট দিয়েই সিরিজে ঘুড়ে দাঁড়াতে মরিয়া ইংল্যান্ড। অ্যাশেজের আগে নিউজিল্যান্ড-পাকিস্তানের বিপক্ষে দু’টি সিরিজ জয়ের স্মৃতি মনে করিয়ে দিয়ে স্টোকস বলেন, ‘গত বছর আমরা পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছি। আমরা দু’বার টানা তিনটি করে ম্যাচ জিতেছি। এখন ৩-২ ব্যবধানে সিরিজ জয়ের কথাই ভাবছি।’

অ্যাশেজের তৃতীয় টেস্টের জন্য ইংল্যান্ড দল: বেন স্টোকস (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, অলি পোপ, অলি রবিনসন, জো রুট, জশ টাং, ক্রিস ওকস ও মার্ক উড।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments