রবিবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাফিফায় সাইবার হামলা, তথ্য চুরির দায় স্বীকার হ্যাকার গ্রুপের
spot_img
spot_img

ফিফায় সাইবার হামলা, তথ্য চুরির দায় স্বীকার হ্যাকার গ্রুপের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সাইবার হামলার শিকার হয়েছে। এ হামলায় সংস্থাটির কিছু ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য চুরি হয়েছে বলে নিশ্চিত করেছে ফিফা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি স্পোর্ট জানিয়েছে, ফাঁস হওয়া তথ্যের মধ্যে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বহুল আলোচিত ও ব্যর্থ বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা এবং বিতর্কিত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রস্তাবনা-সংক্রান্ত কোনো নথি নেই।

এদিকে, গোপনীয়তা চুক্তিতে (নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট) স্বাক্ষরের শর্তে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) চেয়ারপারসন ডেবি হিউইটকে চলতি সপ্তাহেই ওই নথিগুলো দেখার অনুমতি দেওয়া হয়েছিল।

জানা গেছে, ফিফার প্রযুক্তিগত বা সিস্টেমগত কোনো ত্রুটির কারণে এ তথ্য চুরির ঘটনা ঘটেনি। বরং হ্যাকাররা ফিফার কর্মীদের ছদ্মবেশ ধারণ করে এবং তাঁদের বিভ্রান্ত করে নথিগুলোতে প্রবেশাধিকার পেতে সক্ষম হয়।

এক বিবৃতিতে ফিফা জানায়, বৈশ্বিক ক্রীড়া সংস্থাটি একটি অপরাধমূলক সাইবার হামলার শিকার হয়েছে। এতে সীমিত পরিসরে কিছু ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যে অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে ফিফা।

বিবৃতিতে আরও বলা হয়, ব্যক্তিগত তথ্য বেআইনিভাবে সংগ্রহ ও প্রকাশের ঘটনার তীব্র নিন্দা জানায় ফিফা। এ ধরনের কর্মকাণ্ড গোপনীয়তার গুরুতর ও অগ্রহণযোগ্য লঙ্ঘন। এটি সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে।

অনলাইনে ‘হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব’ নামের একটি হ্যাকার গ্রুপ এ হামলার দায় স্বীকার করেছে। গত সপ্তাহে তারা ফিফার কিছু নথির স্ক্রিনশটও প্রকাশ করে।

হ্যাকার গ্রুপটির দাবি, তারা ফিফার ১২ গিগাবাইট তথ্যের নাগাল পেয়েছে। তবে বিশ্লেষণে দেখা গেছে, এই পরিমাণ তথ্য ফিফার সংরক্ষিত মোট তথ্যের ০.১ শতাংশেরও কম। হামলাটি মূলত কোনো নির্দিষ্ট ব্যক্তির পরিবর্তে সরাসরি সংস্থাটিকে লক্ষ্য করে চালানো হয়েছে বলে বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments