রবিবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিমূল্যস্ফীতির চাপে শ্রমিকদের বিক্ষোভ ও অসন্তোষ বাড়ছে: অর্থমন্ত্রী
spot_img
spot_img

মূল্যস্ফীতির চাপে শ্রমিকদের বিক্ষোভ ও অসন্তোষ বাড়ছে: অর্থমন্ত্রী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশে শ্রমিকদের বিক্ষোভ ও অসন্তোষের অন্যতম প্রধান কারণ হিসেবে মূল্যস্ফীতির চাপকে চিহ্নিত করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মূল্যস্ফীতির প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শ্রমজীবী ও কর্মজীবী মানুষের ওপর।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘নির্বাচন-পরবর্তী বিএনপির অর্থনৈতিক অবস্থা এবং ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বর্তমান মূল্যস্ফীতির পরিস্থিতি নিয়ে সরকার সন্তুষ্ট নয়। সাধারণ মানুষের আয় ও মজুরির সঙ্গে সামঞ্জস্য রাখতে মূল্যস্ফীতি আরও ২ থেকে ৩ শতাংশীয় পয়েন্ট কমানো প্রয়োজন।

তিনি জানান, শ্রমজীবী মানুষের কল্যাণে সরকার ছয়টি হাসপাতাল নির্মাণের অনুমোদন দিয়েছে। পাশাপাশি স্বল্পমূল্যে চাল বিতরণসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশের ঋণ পরিস্থিতি তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, গত পাঁচ বছরে নেওয়া ঋণের পরিমাণ আগের ২০ বছরের ঋণকেও ছাড়িয়ে গেছে। ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পৃথক ঋণ ব্যবস্থাপনা বিভাগ গঠন করা হচ্ছে।

তিনি আরও জানান, ভবিষ্যতে দেশের মাথাপিছু ঋণের পরিমাণসহ ঋণসংক্রান্ত যাবতীয় তথ্য জনগণের সামনে স্বচ্ছভাবে প্রকাশ করা হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments