বুধবার, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকতেলের উৎপাদন কমানোর ঘোষণা
spot_img
spot_img

তেলের উৎপাদন কমানোর ঘোষণা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতও তেলের উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে। এই তিন দেশ আগামী মে মাস থেকে তেলের উৎপাদন দৈনিক ৭ লাখ ৭২ হাজার ব্যারেল কমাবে। গত রোববার এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বাজারের স্থিতিশীলতা রক্ষার জন্য ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। মে মাস থেকে ৭ লাখ ৭২ হাজার ব্যারেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত কার্যকর হবে এবং বছরের বাকি সময় এভাবেই চলবে বলে জানিয়েছে।

সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, রিয়াদের জ্বালানি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, ‘তেলের বাজারের স্থিতিশীলতাকে সমর্থন করার লক্ষ্যে এটি একটি সতর্কতামূলক ব্যবস্থা।’ তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক অক্টোবরে প্রতিদিন ২০ লাখ ব্যারেল করে উৎপাদন কমিয়ে দেয়। এরপর আবার প্রায় আট লাখ ব্যারেল কমানোর ঘোষণা দিলো ওপেকের তিন দেশ।

তেলের এই উৎপাদন কমিয়ে দেওয়ার এই হার ২০২০ সালে কোভিড মহামারির পর থেকে সবচেয়ে বেশি। তেল উৎপাদনকারী দেশগুলোর এই সিদ্ধান্ত আরও মূল্যস্ফীতিকে বাড়িয়ে তুলতে পারে এবং কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার আরও বাড়াতে পারে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments