ডেইলি শেয়ারবাজার ডেস্ক: স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচের ফাইনালে পাকিস্তান রোমাঞ্চকর জয় পেয়েছে। শারজায় গতকাল (৭ সেপ্টেম্বর) রাতের ফাইনালে মাত্র ১৪১ রানের লক্ষ্য নিয়েও আফগানিস্তানকে ১৫.৫ ওভারে ৬৬ রানে অলআউট করে ৭৫ রানে জিতে নিয়েছে তারা।
পাকিস্তানের জয় নিশ্চিত করেছেন স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ, যিনি দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করার পাশাপাশি বল হাতে ৫ উইকেট নেন। নেওয়াজ দুই ওভারে হ্যাটট্রিক করেন। ষষ্ঠ ওভারের শেষ দুই বলে দারউইশ রাসুলি ও আজমতউল্লাহ ওমরজাইকে ফেরান তিনি।
এরপর অষ্টম ওভারের প্রথম বলে ইব্রাহিম জাদরানকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন। একই ওভারের চতুর্থ বলে করিম জানাতকে এলবিডব্লু করে নেওয়াজের পঞ্চম উইকেট হয়। আফগান ইনিংসের ১৩তম ওভারে রশিদ খানকে ক্যাচ আউট করিয়ে পুরো ইনিংসের সমাপ্তি ঘটান তিনি।
ম্যাচে নেওয়াজের বোলিং ফিগার ছিল ৪ ওভারে ১৯ রানে ৫ উইকেট। এটি তার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগার। এর আগে তিনি কখনোই ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ৩ উইকেটের বেশি নিতে পারেননি। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের হয়ে তিনি পঞ্চম সেরা বোলিং অর্জন করেন।
আফগানিস্তানের ইনিংসে সর্বোচ্চ ১৭ রান করেন অধিনায়ক রশিদ খান, আর ওপেনার সেদিকউল্লাহ আতাল করেন ১৩। পাকিস্তানের অন্য দুই স্পিনার আবরার আহমেদ ও সুফিয়ান মুকিম দুটি করে উইকেট নেন। পাকিস্তান ৮ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে, যেখানে সর্বোচ্চ ২৭ রান করেন ফখর জামান। আফগান অধিনায়ক রশিদ খান ৩৮ রানে ৩ উইকেট নেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ





























Recent Comments