ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৯ ডিসেম্বর সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ২৩.০১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ১৯ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.২৩ শতাংশ বা ৮৪.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭৮৩.১৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৯.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৪৩.২৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৮.৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৪৭.৭০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭ টির, কমেছে ২৬৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৩.০১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২০ কোটি ৫১ লাখ ৮১ হাজার ২৯৯টি শেয়ার ২ লাখ ১১ হাজার ৪২৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৮৬ কোটি ২১ লাখ ৮৬ হাজার টাকা।
গত কার্যদিবস অর্থাৎ ১৫ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৪ শতাংশ বা ৩০.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৮৬৮.১৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৪৬২.৩০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান কবেছে ২ হাজার ৫৮৬.৪৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি ১৫৯ টির, কমে ১৫৮ টির এবং অপরিবর্তিত রয় ৬০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪২.১৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ৪৩ লাখ ১৫ হাজার ১০৯টি শেয়ার ১ লাখ ৫২ হাজার ৬৬৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮০৭ কোটি ৪০ লাখ ২০ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ২১ কোটি ১৮ লাখ ৩৪ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৬৫ শতাংশ বা ৩৩২.৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৭৪২.২৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৬৭ টির, কমেছে ২০৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৫ কোটি ৪ লাখ ৬৪ হাজার ১২৭ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৪ কোটি ১ লাখ ৬৭ হাজার ৮০০ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন বেড়েছে ২১ কোটি ২ লাখ ৯৬ হাজার ৩২৮ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.


































Recent Comments