সোমবার, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনদর্শক প্রশংসায় অশ্রুসিক্ত এঞ্জেলিনা জোলি
spot_img
spot_img

দর্শক প্রশংসায় অশ্রুসিক্ত এঞ্জেলিনা জোলি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তিন বছর পর নতুন ছবি নিয়ে হাজির হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।ভেনিস চলচ্চিত্র উৎসবে অ্যাঞ্জেলিনা অভিনীত সিনেমা ‘মারিয়া’র প্রিমিয়ার হয়েছে সম্প্রতি। এ সিনেমাটি দীর্ঘ ৮ মিনিট স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে।

গত ২৯ আগস্ট ভেনিস লিদোতে উৎসবের প্রাণকেন্দ্র পালাৎসো দেল সিনেমা ভবনের সালা গ্র্যান্ডে থিয়েটারে ‘মারিয়া’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। সিনেমাটি দেখে দর্শক ৮ মিনিট করতালি দিয়েছে। দর্শক প্রতিক্রিয়া দেখে আবেগআপ্লূত হয়ে অশ্রুসিক্ত হন জোলি।

অপেরা গায়িকা মারিয়া কালাসের বায়োপিক ‘মারিয়া’। এই ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন অ্যাঞ্জেলিনা জোলি। পৃথিবীর সেরা অপেরা গায়িকাদের একজন মারিয়া। তাকে ‘অপেরার বাইবেল’ বলে আখ্যায়িত করেছিলেন লিওনার্দো বার্নস্টেইন। মারিয়ার জীবনের শেষের দিকের দিনগুলোর নানা ঘটনা তুলে ধরা হয়েছে ছবিতে।

এ বছরের শেষের দিকে নেটফ্লিক্সে মুক্তি পেতে পারে ‘মারিয় ‘। ধারণা করা হচ্ছে ১৫ বছর পর অস্কারে ‘মারিয়া’ ছবিটি জোলিকে সেরা অভিনেত্রীর দৌড়ে নিয়ে আসতে পারে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments