সোমবার, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনসিনেমা নিয়ে ব্যস্ত ভাবনা
spot_img
spot_img

সিনেমা নিয়ে ব্যস্ত ভাবনা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ছোটপর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা, এখন বড়পর্দারও অভিনেত্রী। আবার লেখালেখি ও নাচেও পারদর্শী তিনি। মাঝেমধ্যে ছবিও আঁকেন দারুণ। তার অভিনয় জীবন শুরু করেন ‘নট আউট’ নাটকের মাধ্যমে। এটাই ছিল তার প্রথম টিভি নাটক। পরে তিনি একের পর এক টিভি ধারাবাহিকে কাজ করতে থাকেন। ২০১৭ সালে তিনি তার চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে। বর্তমানে সিনেমাতেই নিয়মিত হচ্ছেন এই অভিনেত্রী।

সম্প্রতি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে নিজের আসন্ন সিনেমা নিয়ে কথা বলেছেন ভাবনা।
জানালেন, সামনে তার ‘যাপিত জীবন’ নামক একটি ছবি মুক্তি পাচ্ছে এছাড়াও হাতে রয়েছে আরো তিনটি ছবি।

নতুন দুই সিনেমায় যুক্ত হয়েছেন ভাবনা। সিনেমার শুটিং শুরু প্রসঙ্গে অভিনেত্রী বলেন, নতুন দুই সিনেমার মধ্যে হিমু আকরাম পরিচালিত ‘আলতাবানু জোছনা দেখেনি’ নিয়ে পরিচালকের সঙ্গে কয়েক মাস আগেই কথা হয়েছিল। এ সিনেমায় কলকাতার স্বস্তিকা মুখার্জীও অভিনয় করছেন। অন্য সিনেমাটিতে কিছুদিন আগে চুক্তিবদ্ধ হয়েছি। এটি নিয়ে এখনই কিছু বলতে পারছি না। তবে সিনেমাটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ও পরিচালকও আমার খুব পছন্দের। আশাকরি এটাও একটি ভালো কাজ হবে। শুটিং শুরু করার আগে বিস্তারিত জানাব।

আসন্ন আরো তিনটি সিনেমা সম্পর্কে ভাবনা বলেন, যাপিত জীবন নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এটি পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব। এছাড়া রাইসুল ইসলাম অনিকের ‘চারুলতা’র শুটিং করেছিলাম দু’তিন দিন। পুরো কাজই বাকি আছে। ডিসেম্বরের শুরুতে জাফর ফিরোজ পরিচালিত ‘জেনুবিয়া’র শুটিং শুরু হবে মালয়েশিয়াতে।

সদ্যই শেখ হাসিনার সরকারের পতন ঘটেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই সমর্থন দিয়েছেন ভাবনা। এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেক প্রত্যাশা অভিনেত্রীর।

এ প্রসঙ্গে তিনি বলেন, নতুন সরকারের কাছে এটুকুই চাই যেন আমরা ভালো থাকতে পারি। নিরপেক্ষতা চাই, স্বচ্ছতা চাই, জবাবদিহি চাই, আইনের সুশাসন চাই আর যেসব হত্যাকাণ্ড ঘটেছে, সেগুলোর বিচার দেখতে চাই দ্রুত। যে বা যারা আবু সাঈদসহ শিক্ষার্থী ও সাধারণ মানুষকে গুলি করে মারল, সেটার বিচার যেন আমরা স্বচ্ছতার সঙ্গে দেখতে পারি। আমি সাধারণ মানুষ, এর থেকে বেশি কিছু আর কী চাইব।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments