ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ২৭ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর ১ টাকা ৩০ পয়সা বা ৪.৭১ শতাংশ কমেছে। সর্বশেষ লেনদেন দর হয়েছে ২৬ টাকা ৩০ পয়সা। কোম্পানিটি ১ হাজার ৩৮৯ বারে ৩ লাখ ৭৯ হাজার শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ১ লাখ টাকা।
এছাড়াও মুন্নু অ্যাগ্রোর শেয়ারের দর ৩৫ টাকা ৫০ পয়সা বা ৩.৬৯ শতাংশ কমে লুজার তালিকার দ্বিতীয় স্থানে এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের দর ৩৫ টাকা ৫০ পয়সা বা ৩.৬৯ শতাংশ কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন সোনালী পেপার, ঢাকা ইন্স্যুরেন্স, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, প্রিমিয়ার ব্যাংক, ওয়ান ব্যাংক, মেট্রো স্পিনিং এবং সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড এই তালিকার অন্তর্ভূক্ত রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments