ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ৮ অক্টোবর, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ব্যাংক পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, বুধবার (৮ অক্টোবর) কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ২০ পয়সা ৯.০৯ শতাংশ কমেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোস্যাল ইসলামী ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮.৭৭ শতাংশ কমেছে এবং এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮.৫১ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- আইসিবি ইসলামিক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স, রূপালি লাইফ ইন্সুরেন্স, ফারইস্ট ফাইনান্স, কে এন্ড কিউ এবং প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ
































Recent Comments