ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৪ ডিসেম্বর, বুধবার সাপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দরপতনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর কমেছে ৬২ টাকা ৮০ পয়সা বা ৭.৪৬ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৭৭৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার দ্বিতীয় স্থানে মুন্নো এগ্রোর দর কমেছে ৪৬ টাকা ১০ পয়সা বা ৫.৩৭ শতাংশ। এবং এম্বি ফার্মার ২৮ টাকা ৪০ পয়সা বা ৪.৯০ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ লুজার তালিকায় রয়েছে- তমিজউদ্দিন টেক্সটাইল, আমরা টেকনোলজিস, আনোয়ার গ্যালভানাইজিং, রংপুর ফাউন্ড্রী, বিডিকম অনলাইন, হাক্কানী পাল্প এবং লাভেলো।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments