ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ ১৪ ডিসেম্বর, ২০২২ইং তারিখ (বুধবার) সকাল ১০.৩০ ঘটিকায় ডিজিটাল প্ল্যাটফর্ম এ বিডিকম অনলাইন লিমিটেডের ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

কোম্পানীর চেয়ারম্যান জনাব ওয়াহিদুল হক সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ, স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক এস এম গোলাম ফারুক আলমগীর, প্রধান হিসাব কর্মকর্তা ও বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অনলাইন প্লাটফর্মে সংযুক্ত ছিলেন।
উক্ত সভায় ২০২১-২০২২ অর্থ বছরের নিরীক্ষিত হিসাব এবং এ সম্পর্কে নিরীক্ষকের প্রতিবেদন এবং পরিচালনা পর্ষদের প্রতিবেদন গ্রহণ এবং অনুমোদন করা হয়।
উল্লেখ্য, সভায় ২০২১-২০২২ অর্থ বছরের ১০ শতাংশ হারে ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা ও অনুমোদিত হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments