ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর ১৬ টাকা ৫০ পয়সা বা ৯.৯৮ শতাংশ কমেছে।কোম্পানিটি সর্বশেষ ১৪৮ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৭১২ বারে ২ লাখ ২৮ হাজার ৫৭৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৫৩ লাখ টাকা।
এছাড়া শ্যামপুর সুগারের আজ শেয়ার দর ১৮ টাকা ৫০ পয়সা বা ৮.৭৪ শতাংশ কমে লুজার তালিকার দ্বিতীয় স্থানে এবং অলিম্পিক অ্যাক্সেসরিজের শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বা ৮.৪৬ শতাংশ কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন দর পতনের শীর্ষ তালিকায় আরোও রয়েছে- খুলনা প্যাকেজিং, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, সেন্ট্রাল ফার্মা, প্যাসিফিক ডেনিমস, ওরিয়ন ইনফিউশন এবং সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments