ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ১১ নভেম্বর, ২০২৪ তারিখ (সোমবার) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১৬ টাকা ৫০ পয়সা বা ১১.৬০ শতাংশ। এদিকে স্টাইলক্রাফটের শেয়ার দর ৩ টাকা ৮০ পয়সা বা ৮.৪৪ শতাংশ কমে দ্বিতীয় এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স এর শেয়ার দর ১ টাকা ৮০ পয়সা বা ৬.৭৪ শতাংশ কমে তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে।
এছাড়াও আজ দর পতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এমবি ফার্মা, কে অ্যান্ড কিউ, আরামিট সিমেন্ট, শাহজিবাজার পাওয়ার, ডেসকো, এনার্জিপ্যাক এবং সি পার্ল বিচ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.




























Recent Comments