ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ২০ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে আরামিট সিমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৩০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে২৫ টাকা ৪০ পয়সা। এদিকে ক্রিস্টার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দর ১১ টাকা ৪০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২ টাকা বা ৯.৮৫ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- দেশ জেনারেল ইন্স্যুরেন্স, লিগ্যাসি ফুটওয়্যার, রিপাবলিক ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার, মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ, জিকিউ বলপেন এবং জেমিনি সী ফুড লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments