ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে থাকা ১৫ কোম্পানির মধ্যে ১২টি দুর্বল মৌলভিত্তি কোম্পানি। এই দুর্বল কোম্পানিগুলোর ১১টিই ‘জেড’ ক্যাটাগরির লোকসানে থাকা কোম্পানি।

ঝুঁকিপূর্ণ কোম্পানিগুলো হল- মিথুন নিটিং, শ্যামপুর সুগার মিলস, ইস্টার্ন কেবলস, জিলবাংলা সুগার মিলস, জুট স্পিনার্স, ইমাম বাটন, বীচ হ্যাচারি, মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, তাল্লু স্পিনিং, বিডিওয়েল্ডিং ও সাভার রিফ্রেক্টরিজ। সবগুলো কোম্পানি ব্যবসায় লোকসানে রয়েছে। এরমধ্যে ইস্টার্ন কেবলস ছাড়া বাকিগুলো ‘জেড’ ক্যাটাগরিতে রয়েছে।
এছাড়, আজ ১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির দ্বিতীয় অবস্থানে রয়েছে লোকসানি মিথুন নিটিং। এছাড়া ৯.৯৮ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে শ্যামপুর সুগার মিলস, ৯.৯৮ শতাংশ বেড়ে চতুর্থ স্থানে ইস্টার্ন কেবলস, ৯.৯৭ শতাংশ বেড়ে ৫ম স্থানে জিলবাংলা সুগার মিলস, ৯.৯৫ শতাংশ বেড়ে ৬ষ্ঠ স্থানে জুট স্পিনার্স, ৯.৯৩ শতাংশ বেড়ে ৭ম স্থানে ইমাম বাটন, ৯.৮২ শতাংশ বেড়ে ৮ম স্থানে বীচ হ্যাচারী, ৯.৩৫ শতাংশ বেড়ে ১১তম স্থানে মেঘনা কনডেন্সড মিল্ক, ৯.২৯ শতাংশ বেড়ে ১২তম স্থানে মেঘনা পেট, ৮.৮৯ শতাংশ বেড়ে ১৩তম স্থানে তাল্লু স্পিনিং, ৮.৮২ শতাংশ বেড়ে ১৪তম স্থানে বিডিওয়েল্ডিং ও ৮.৭৩ শতাংশ বেড়ে ১৫তম স্থানে উঠে এসেছে সাভার রিফ্রেক্টরিজ। সূত্র: ডিএসই
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments