
বিগত ১৮ জুলাই ২০২০ এ ডেইলি শেয়ারবাজার ডটকম অনলাইন নিউজ পোর্টালে ‘শেয়ারবাজারের ইন্সটিটিউট বিআইসিএম’র প্রেসিডেন্ট: মিথ্যা পিএইচডি ব্যবহারের অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। কিন্তু যে অভিযোগকৃত চিঠির প্রেক্ষিতে সংবাদটি প্রকাশ করা হয়েছিল তার অনুসন্ধান করে দেখা গেছে, অভিযোগটি সম্পূর্ণ ভুয়া। বিআইসিএম’র অধ্যাপক জনাব নিতাই চন্দ্র দেবনাথের বিরুদ্ধে একটি স্বার্থানেস্বী মহল ব্যক্তি স্বার্থ উদ্ধারে নানা অপ-প্রচার করে বেড়াচ্ছে। অত্যন্ত মেধাবী মুখ জনাব নিতাই চন্দ্র দেবনাথ নিজ যোগ্যতায় তার পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। নিজস্ব কার্যক্ষেত্রে সুনামের সঙ্গে এগিয়ে যাওয়া জনাব নিতাই চন্দ্র দেবনাথের বিষয়ে মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে যে সংবাদ প্রকাশিত হয়েছিল তা ইতিমধ্যে উঠিয়ে নেওয়া হয়েছে এবং ডেইলি শেয়ারবাজার ডটকমের পক্ষ থেকে আন্তরিক দু:খ প্রকাশ করা হচ্ছে।
























Recent Comments