ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১৯ কোম্পানির মোট ২৬ লাখ ৭৩ হাজার ২৫৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৩ কোটি ৯৯ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৫ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মা লিমিটেডের।
ওরিয়ন ফার্মা ১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
তৃতীয় স্থানে থাকা প্যারামাউন্ট টেক্সটাইল ১ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসিআই, বিডি ফিন্যান্স, ব্রাক ব্যাংক, সিটি ব্যাংক, এস্কয়ার নিট কম্পোজিট, জিএসপি ফিন্যান্স, কেপিসিএল, লংকাবাংলা ফিন্যান্স,মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ওয়াইম্যাক্স, পাইওনিয়র ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, সি পার্ল বীচ, এসকে ট্রিমস, উত্তরা ব্যাংক ও জিলবাংলা সুগার মিলস লিমিটেড। সূত্র:ডিএসই
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments