বুধবার, ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাদিনের শুরুতে এবাদত-শরীফুলের আঘাত
spot_img
spot_img

দিনের শুরুতে এবাদত-শরীফুলের আঘাত

ঢাকা টেস্টে আফগানিস্তানকে ৬৬২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। গতকাল শেষ বিকেলে ২ উইকেট হারিয়ে ৪৫ রান সংগ্রহ করে তৃতীয় দিনের খেলা শেষ করে আফগানিস্তান। জয়ের লক্ষ্যে চতুর্থদিনের ব্যাটিংয়ে নেমেই উইকেট হারালো সফরকারীরা। এবাদতের হাত ধরে আসে দিনের প্রথম সাফল্য আসে। তার লেন্থ বল নাসিরের ব্যাটে লেগে চলে যায় উইকেটরক্ষক লিটন দাসের হাতে। তাতেই আউট আফগান ব্যাটার নাসির জামাল।

এবাদতের শুরুর সাফল্যের পর শরিফুলও আঘাত হেনেছেন আবার। এবার আফসার জাজাইকে (৬) মিরাজের সহজ ক্যাচে পরিণত করেছেন।

২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৭৩ রানে ব্যাট করছে আফগানিস্তান। ৭ রানে বহির শাহ ও ২৩ রানে খেলছেন রহমত শাহ। জয়ের জন্য এখনো ৫৮৯ রান প্রয়োজন আফগানদের। অন্যদিকে বাংলাদেশের প্রয়োজন ৬ উইকেট।

এদিকে গতকাল তাসকিনের বাউন্সারে আঘাত পাওয়া আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি এ টেস্টে আর খেলবেন না। তার কনকাশন বদলি হিসেবে ব্যাটিং করবেন বহির শাহ। টেস্টের চতুর্থ দিন এসে অভিষেক ক্যাপ পেয়েছেন ২৩ বছর বয়সী এ ব্যাটসম্যান।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments