ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানি সমাপ্ত সময়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সুত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
বঙ্গজ লিমিটেড: চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৬ টাকা। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ০.১২ টাকা লোকসান হয়েছিল।
শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২১.০৮ টাকা। এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৯০ টাকা।
দি পেনিনসুলা চিটাগাং লিমিটেড: চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩১ টাকা। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ০.২৭ টাকা আয় হয়েছিল।
শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৩০.৫৯ টাকা।এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে (০.০৫) টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.



























Recent Comments