ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৫২ প্রতিষ্ঠান ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলো ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
ইস্টার্ণ লুব্রিক্যান্টস লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১৪০ শতাংশ ক্যাশ ও ২০ শতাংশ বোনাস শেয়ার দেওয়ার সুপারিশ করেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫২.১৮ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৩০.৯১ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ২২৭.৬৩ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ মার্চ ২০২২ তারিখ সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ১৮ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৭২ টাকা।আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২.৭২ টাকা ।
আলোচ্য সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৬০.২৮ টাকা। যা আগের বছর ছিল ৫৬.০৩ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ জানুয়াুর ২০২২ তারিখ সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ১৬ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.



























Recent Comments