শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাদুই পয়েন্ট পেলেই দ্বিতীয় স্থানে উঠে যাওয়ার সম্ভাবনা দিল্লির
spot_img
spot_img

দুই পয়েন্ট পেলেই দ্বিতীয় স্থানে উঠে যাওয়ার সম্ভাবনা দিল্লির

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আগের ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দারুণভাবে জিতেছে মোস্তাফিজের দিল্লি ক্যাপিটালস। কিন্তু তা সত্ত্বেও পয়েন্ট তালিকায় দিল্লির অবস্থান যে খুব সুবিধাজনক, তা বলা যাবে না। চার পয়েন্ট নিয়ে দশ দলের টুর্নামেন্টে অষ্টম তারা।

মজার ব্যাপার হলো, আর মাত্র দুই পয়েন্ট পেলেই এক লাফে দ্বিতীয় স্থানে উঠে যাওয়ার সম্ভাবনা আছে মোস্তাফিজদের সামনে। আইপিএলের প্রতিদ্বন্দ্বিতা যে কতটা বেশি, এই এক তথ্যেই স্পষ্ট। শীর্ষে থাকা গুজরাটের পয়েন্ট আট, এরপর ছয়-ছয়টা দল ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় থেকে সপ্তম স্থান দখল করে রেখেছে।

সমান পয়েন্ট পাওয়া দলগুলোকে আলাদা করে রেখেছে হয় ম্যাচ সংখ্যা, নয় নেট রান রেট। আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে জিতলে ছয় পয়েন্ট পাওয়া সপ্তম দল হয়ে যাবে মোস্তাফিজের দিল্লি ক্যাপিটালস।

তবে এর চেয়েও বড় সমীকরণ সম্ভবত এই যে, কোহলিদের হারালেই পয়েন্ট তালিকায় একটা ‘ছক্কা’ মারারও সুযোগ দিল্লির। ছয় ধাপ এগিয়ে এক লাফেই যে দুই নম্বরে উঠে যাওয়ার সুযোগ মোস্তাফিজদের সামনে। সে জন্য অবশ্য আরেকটি প্রার্থনায়ও থাকতে হবে মোস্তাফিজদের—দিনের প্রথম ম্যাচে মুম্বাইয়ের কাছে লক্ষ্ণৌর হার।

এই মুহূর্তে ৬ পয়েন্ট পাওয়া ছয়টি দলের সবার চেয়েই রানরেটে এগিয়ে দিল্লি। পয়েন্ট তালিকার দুইয়ে থাকা, অর্থাৎ ‘৬ পয়েন্ট ক্লাব’-এর ৬ সদস্যের মধ্যে সবার ওপরে থাকা রাজস্থান রয়্যালসের রানরেট যেখানে +০.৩৮৯, দিল্লির +০.৪৭৬। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ কোহলিদের বেঙ্গালুরুর বিপক্ষে জিতলেই সেটি নিশ্চিতভাবেই আরও বাড়বে।

দিল্লির জন্য আরেকটি ভালো দিক, অন্য যেকোনো দলের চেয়ে ম্যাচও কম খেলেছে তারা। অন্য সব দল যেখানে ৫-৬টা করে ম্যাচ খেলে ফেলেছে, সেখানে দিল্লি মাঠে নেমেছে মাত্র চারবার। যার মধ্যে দুটি জিতেছে, হেরেছেও দুটিতে।

ওয়াংখেড়ের পিচ এমনিতেই পেসবান্ধব, যে কারণে একটু স্বস্তিতেই আছেন দিল্লির পেসাররা। খলিল আহমেদ যেমন বল সুইং করবে এটা ভেবেই আনন্দ পাচ্ছেন, ‘ওয়াংখেড়ে স্টেডিয়ামে বল সুইং করে, তাই এই মাঠে খেলার জন্য আমরা মুখিয়ে আছি। আমরা বেশ রোমাঞ্চিত। আশা করি, কন্ডিশনের সদ্ব্যবহার করে আমরা উইকেট নিতে পারব।’ মোস্তাফিজও নিশ্চয়ই খলিলের মতোই আনন্দিত!

দিল্লি চার ম্যাচ খেললেও মোস্তাফিজ খেলেছেন এর তিনটিতে। প্রথম ম্যাচ বাদ দিয়ে পরের তিন ম্যাচেই খেলা মোস্তাফিজ প্রতিবারই বোলিং কোটা পূরণ করেছেন। ৫.৮৩ ইকোনমিতে মোট ১২ ওভার বল করে ৭০ রান দিয়েছেন, তুলে নিয়েছেন ৩ উইকেট। আজ যেন কোহলি-ডু প্লেসিদের নামটাও উইকেটের খাতায় যোগ হয়, সেটাই চেষ্টা থাকবে তাঁর।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments