শুক্রবার, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিদুর্গাপূজার ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
spot_img
spot_img

দুর্গাপূজার ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শারদীয় দুর্গাপূজায় টানা ৬ দিন বন্ধ থাকার পর আজ শনিবার (৪ অক্টোবর) থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

দুপুরে ভারত থেকে পণ্যবাহী ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এই কার্যক্রমের শুরু হয়। আমদানি-রপ্তানি শুরুর ফলে বন্দরের অভ্যন্তরে শ্রমিকদের মাঝে ফিরে এসেছে কর্মচাঞ্চল্যতা।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহীন।

তিনি বলেন, হিন্দু ধর্মলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ ছিলো। টানা ছুটি শেষে আজ শনিবার সকাল থেকে হিলি স্থলবন্দরের সকল শাখা খুলেছে এবং বেলা সাড়ে ১২ টার পর থেকে ভারত হতে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করেছে। এতে করে সকল প্রকার কার্যক্রম স্বাববিক হয়েছে।

এদিকে আমদানিকৃত সকল প্রকার পণ্য দ্রুত খালাসপূর্বক দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতে ব্যবসায়ীদের সকল প্রকার সহযোগিতা করছে হিলি কাস্টমস।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments