শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরদুর্দান্ত স্বাদের ভাঁপা কুমড়ো রেসিপি
spot_img
spot_img

দুর্দান্ত স্বাদের ভাঁপা কুমড়ো রেসিপি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এখন বাজারে পাওয়া যায় ছোট ছাঁচি কুমড়ো। রাতের খাবারে বা সেহরিতে রাখতে পারেন এই সবজির একটি নতুন আইটেম, যা খেতে দুর্দান্ত। ভাঁপা কুমড়ো রেসিপি নিচে দেয়া হলো।

উপকরণ- ছোট ছাঁচি কুমড়ো ১টি, বড় সাইজের চিংড়ি ৬/৭টি, কালোজিরে আধ চামচ, সাদা তেল ১ চামচ, নুন-চিনি স্বাদমতো, নারকেল বাটা ১ চামচ আর লাগবে ফয়েল পেপার।

তৈরির প্রণালী- কুমড়োর বোঁটাসহ মাথাটা কেটে নিন। এর বোঁটা রেখে দিবেন আর মাঝখান থেকে খানিকটা অংশ স্কুপ করে বেটে নিতে হবে। এবার একটা বাটিতে কুমড়ো বাটা, চিংড়ি, নুন-চিনি, কালোজিরা, তেল, নারকেল বাটা দিয়ে ভালো করে মেখে কুমড়োর ভেতরে পুরে দিবেন। কুমড়োর বোঁটাসহ মাথাটা দিয়ে কুমড়োটা আটকে ফয়েল পেপারে মুড়ে গরম পানিতে ভাপিয়ে নিলেই রেডি কুমড়ো ভাপা চিংড়ি।

গরম ভাতে অত্যন্ত সুস্বাদু এ ভাঁপা কুমড়ো। খাবার টেবিলে একটি পছন্দের মেন্যু হিসেবে খাবারে রুচি বহুগুণে বাড়িয়ে দেবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments