ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জওয়ানের সঙ্গে একই দিনে আমাদের ‘অন্তর্জাল’ মুক্তির কথা ছিল। তারিখ পেছানো হয়েছে। অনেকে বলছেন জওয়ানের কারণে আমরা পিছিয়েছি। আমি তা মনে করি না। হিন্দি সিনেমার ভয়ে কি আমরা সিনেমা বানানো বন্ধ করে দেব? এটা তো কখনও বাঙালি শেখেনি। মুক্তবাজার অর্থনীতিতে সব ক্ষেত্রেই প্রতিযোগিতা চলে এসেছে। তাহলে সিনেমায় আমরা কেন ভয় পাব? একই দিনে হিন্দি সিনেমা মুক্তি– এ ধরনের প্রতিযোগিতা ভালো কনটেন্ট নির্মাণ করতে সহায়ক হিসেবে কাজ করবে।

‘অন্তর্জাল’ যেভাবে নির্মিত হয়েছে, তাতে আমি আত্মবিশ্বাসী। এখানে আমাদের ভালোবাসা আছে, শ্রম আছে। সব মিলিয়ে এখানে একটা বাংলাদেশ আছে। আমরা ভালো সিনেমা নির্মাণ করতে পারলে দর্শক আমাদের সিনেমা দেখবে না কেন? এ ক্ষেত্রে দর্শকদের সিনেমা দেখার সুযোগ তৈরি করে দিতে হবে। সেটা দায়িত্বশীলদের বসে ঠিক করতে হবে।
মাল্টিপ্লেক্সে অন্য ভাষার সিনেমার পাশাপাশি দেশীয় সিনেমাও যেন সমানসংখ্যক হল পায়, তা নিশ্চিত করতে হবে। এটি করতে পারলেই আমরা প্রতিযোগিতা করতে পারব। এখন আমরা শুধু সিনেমা মুক্তি দিলাম কিন্তু হল মালিক ও প্রদর্শকরা কেবল হিন্দি সিনেমার শো দিলেন; আমাদের সিনেমার শো দিলেন না। যদি দেন সেটা সকালে। এমনটি হলে প্রতিযোগিতা করার সুযোগ তো তৈরি হবে না।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments