রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাদেশে ২২ জনের করোনা শনাক্ত
spot_img
spot_img

দেশে ২২ জনের করোনা শনাক্ত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশে আরও ২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্তের সংখ্যা ২০ লাখ ৪৬ হাজার ৭১১ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৭৯ জন।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৩০টি নমুনা পরীক্ষায় ২২ জনের দেহে করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে ২০ জন ঢাকার এবং দুজন চট্টগ্রামের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫.১২ শতাংশ।

করোনা মহামারি শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.০৯ শতাংশ। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৬ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ২০ লাখ ১৪ হাজার ১৪৩ জন। সুস্থতার হার ৯৮.৪১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments