বুধবার, ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনদেশ মাতিয়ে ইউএস টপচার্টে হাওয়া
spot_img
spot_img

দেশ মাতিয়ে ইউএস টপচার্টে হাওয়া

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশ মাতিয়ে ‘হাওয়া’ ছবিটি ২ সেপ্টেম্বর উত্তর আমেরিকায় মুক্তি পেয়েছিল। প্রথম সপ্তাহে কানাডায় ১৩টি এবং আমেরিকায় ৭৩টিসহ মোট ৮৬ হলে মুক্তি পায় সিনেমাটি। দ্বিতীয় সপ্তাহেও বেশ কিছু থিয়েটারে মুক্তির দিন গুনছে। এবার জানা গেল, মুক্তির প্রথম চার দিনে (লেবার ডে লং উইকেন্ড-এ) ইউএস টপচার্টে চলে এসেছে ‘হাওয়া’। বাংলাদেশের সিনেমার এটিই প্রথম ইউএস টপ চার্টে প্রবেশের ঘটনা। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব। আজ দুপুরে নিজের প্রোফাইল ও স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশের পেজে এ তথ্যগুলো জানান তিনি।

সজীব লিখেছেন, বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে ‘হাওয়া’ ইউএস টপচার্টে জায়গা করে নিয়েছে। তাও আবার টপ ৩০-এ, ২৭ নম্বরে অবস্থান করছে ছবিটি। লেবার ডে থাকার কারণে একদিন উইকেন্ড বেশি ছিল এবার। সেই হিসেবে প্রথম ৪ দিনে ‘হাওয়া’র গ্রস বক্স অফিস কালেকশন ২ লাখ ১৩ হাজার ৪৬১ ডলার। যার মধ্যে কানাডায় ৮৬,৩১২ ডলার, আমেরিকায় আয় করেছে ১২৭,১৪৯।

তিনি বলেন, কানাডা ও আমেরিকার বাংলাদেশের সিনেমার দর্শকদের আগ্রহে বক্স অফিসে একটি ঘূর্ণিঝড়ের সংকেত দেখেছিলাম আমরা। সে ঝড় যে এত বড় হবে তা ছিল আমাদের কল্পনারও বাইরে। এই আনন্দের ক্ষণে আমি প্রথমেই টিম ‘হাওয়া’ এবং টিম ‘স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশ’ কে অভিনন্দন জানাই। সেই সঙ্গে উত্তর আমেরিকার দর্শকদের জানাই কৃতজ্ঞতা।

তিনি আরোও বলেন, আমি উত্তর আমেরিকার দর্শক, টিম ‘হাওয়া’ এবং পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোকে ধন্যবাদ জানাই।

বাংলাদেশে মুক্তির পর ইতোমধ্যেই ব্লকবাস্টারের পথে ছুটছে ‘হাওয়া’। ছবির ‘সাদা সাদা কালা কালা’ গানটি অসম্ভব জনপ্রিয়তা পেয়েছে। নানা চরিত্রে দর্শকদের মোহাবিস্ট করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল রাজ, সোহেল মন্ডল, সুমন আনোয়ারসহ অন্যরা।

উত্তর আমেরিকার বক্স অফিসে এতদিন পর্যন্ত সর্বোচ্চ আয় করা বাংলাদেশি সিনেমা ‘দেবী’। ছবিটির আয় ছিল ১ লাখ ২৫,৪১৪ ডলার। এদিকে ‘হাওয়া’ সিনেমাটি এখন পর্যন্ত দেখেছেন ২৫,৪৪৪ জন। এর মধ্যে কানাডার ৯,৯৩০ জন, আমেরিকায় ১৫,৫১৪ জন দেখেছেন। ‘হাওয়া’ সিনেমার পরিচালক মেজবাউর রহমান সুমন অভিষেক সিনেমায় দেশের পর উত্তর আমেরিকায় তার ছবি এমন ঝড় তোলায় উচ্ছ্বসিত এবং বিস্মিত।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments