ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সূচক বাড়লেও এদিন কমেছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ১৮.৯৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৮ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৯ শতাংশ বা ১২.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৬০.০১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৪১.২৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২২.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৭৬.১৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২ টির, কমেছে ১৮৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৮.৯৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৩১ কোটি ৭৮ লাখ ৩৬ হাজার ৩৬৫টি শেয়ার ২ লাখ ৪৯ হাজার ৬১৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ৮৭৭ কোটি ৭৬ লাখ ৮৩ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৭ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১৮ শতাংশ বা ৭৬.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৫৪৭.৪৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৩.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৪৪২.২২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪৭.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৩৫৩.৫৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিলো ১৩১ টির, কমেছিলো ১৫৫ টির এবং অপরিবর্তিত রয়েছিলো ৯২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৪.৬৫ শতাংশ শেয়ারের দর বেড়েছিলো। সারাদিনে ডিএসইতে ৪০ কোটি ২৯ লাখ ৯৯ হাজার ৩৮০টি শেয়ার ২ লাখ ৮১ হাজার ৬০৪ বার হাতবদল হয়েছিলো। আর দিন শেষে লেনদেন হয়েছিলো ২ হাজার ২০১ কোটি ৩৫ লাখ ৩৮ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩২৩ কোটি ৫৮ লাখ ৫৫ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪১ শতাংশ বা ৭৯.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৯ হাজার ২৭৬.৩২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৬৪ টির, কমেছে ১৪২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৭ কোটি ৯৩ লাখ ৩৬ হাজার ৬০০ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৩ কোটি ১০ লাখ ১০ হাজার ৩১৮ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৫ কোটি ১৬ লাখ ৭৩ হাজার ৭১৮ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments