ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শেষ বেলায় বিনিয়োগকারীদের আগ্রহ হারিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের মোট ৫২টি কোম্পানির শেয়ার। কোম্পানিগুলোর শেয়ার এদিন ক্রেতার সংকটে পড়ে হল্টেড হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সর্বশেষ শেয়ার দর হয়েছে ২৩.৬০ টাকা। আজ শেয়ারটির দর অপরিবর্তীত রয়েছে।
এদিকে অলটেক্স ইন্ডাস্ট্রিজের সর্বশেষ লেনদেন দর হয়েছে ২৪.৬০ টাকা। শেয়ারটির দর আজ অপরিবর্তীত রয়েছে। এছাড়াও এপোলো ইস্পাতের শেয়ার দর আপরিবর্তীত রয়েছে। কোম্পানিটি সর্বশেষ লেনদেন করে ৮.২০ টাকায়।
অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আরামিট সিমেন্ট, ব্যাংক এশিয়া, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ব্র্যাক ব্যাংক, ক্রাউন সিমেন্ট, ডেফোডিল কম্পিউটারস, এমারেল্ড অয়েল, ফ্যামিলিটেক্স (বিডি), ফরচুন সুজ, ফু-ওয়াং ফুডস, জিএসপি ফাইন্যান্স, এইচ আর টেক্সটাইল, আইসিবি ইসলামিক ব্যাংক, ইমাম বাটন, খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, কাট্টালি টেক্সটাইল, মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা ইন্সুরেন্স, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মিরাকল ইন্ডাস্ট্রিজ, মিথুন নিটিং, এম.এল ডাইং, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স, ন্যাশনাল ব্যাংক, নিউ লাইন, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, পিপলস ইন্সুরেন্স, ফিনিক্স ফাইন্যান্স, প্রাইম ইন্সুরেন্স, প্রাইম টেক্সটাইল, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স, রেনউইক যঞ্জেশ্বর, রিং শাইন টেক্সটাইল, আর. এন. স্পিনিং, রবি আজিয়াটা, স্যালভো ক্যামিকেল, সাভার রিফ্র্যাকটরিজ, শ্যামপুর সুগার, সাউথইস্ট ব্যাংক, স্টান্ডার্ড ইন্সুরেন্স, স্টান্ডার্ড ব্যাংক, তাল্লু স্পিনিং, তুং হাই নিটিং, ইউনিয়ন ব্যাংক, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, জাহিন স্পিনং, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিস এবং জিল বাংলা সুগার মিলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments