ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শেষ বেলায় বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির আগের দিন শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৬১ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৫৭৫ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬০৩ টাকায়। এ হিসেবে আজ কোম্পানিটির শেয়ার দর ৪২ টাকা বা ৭.৪৯ শতাংশ বেড়েছে।
উল্লেখ্য, কোম্পানিটি ১ হাজার ২৫৮ বারে ১ লাখ ১৬ হাজার ১৮৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৮৯ লাখ ২৪ হাজার টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments