ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এমন অনেকেই আছেন যাদের নখ সহজে বড় হয় না, আবার পাতলা হওয়ার কারণে দ্রুত ভেঙে যায়। এতেকরে নখের স্বাভাবিক সৌন্দর্য অনেক সময়ই নষ্ট হয়ে যায়। তাই নখের স্বাস্থ্য ভালো রাখতে ভিটামিন সি, ভিটামিন ই, ওমেগা থ্রি, ফ্যাটি এসিড ও প্রোটিনসমৃদ্ধ খাবার বেশি বেশি খাওয়া উচিৎ। আসুন তবে জেনে নেই নখের স্বাস্থ্য ভালো রাখতে ঘরোয়া কিছু উপায়।

* এক টেবিল চামচ রসুন পেস্ট তৈরি করে সঙ্গে এক চা চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে নখে লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। দুই সপ্তাহ প্রতিদিন নখে এই প্যাক ব্যবহার করুন। দেখবেন, আপনার নখ ভেঙে যাওয়ার সমস্যা দূর হবে এবং নখ দ্রুত বড় হবে।
* রসুনের কোয়া কেটে নিয়ে ১০ মিনিট নখের ওপর ম্যাসাজ করুন। এটি মাত্র ১০ দিনেই আপনার নখকে শক্ত করবে। এ ছাড়া প্রতিদিন সকালে ও বিকেলে এভাবে ম্যাসাজ করলে আপনার নখ দ্রুত বড় হবে।
* এক টেবিল চামচ ডিমের সাদা অংশের সঙ্গে কমলার রস মিশিয়ে নখের ওপর দিয়ে রাখুন। পাঁচ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি নখ শক্ত করবে, তাছাড়া এটি নিয়মিত ব্যবহারের ফলে নখ দ্রুত বড় হবে।
* নখ শক্ত ও বড় করতে চাইলে নিয়মিত সকালে ও বিকেলে অন্তত পাঁচ মিনিট অলিভ অয়েল দিয়ে নখ ম্যাসাজ করুন।
* যাঁদের নখ অনেক দ্রুত ভেঙে যায়, তাঁরা টমেটো দিয়ে নিয়মিত ৫ থেকে ১০ মিনিট নখ ম্যাসাজ করুন। টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা নখ শক্ত করার পাশাপাশি দ্রুত বড়ও করে।
* সবচেয়ে সহজ উপায় হলো নিয়মিত নারিকেল দিয়ে হাত ও নখ ম্যাসাজ করা। এটি নখ শক্তও করবে আবার দ্রুত বড়ও করবে।
বেশি বেশি সাবানের ব্যবহার, নিম্নমানের নেইল পলিশ ব্যবহারের কারনেও নখ ভেঙে যেতে পারে। নখের সম্মুখভাগ কিংবা নখের অর্ধেক অংশ ফ্যাকাশে হলুদ হয়ে যাওয়া, এটা দেখলেই বুঝতে পারবেন আপনার নখে ফাঙ্গাস আক্রমণ করেছে। নখে বাজে গন্ধ দেখা দেওয়া, নখের যেই অংশ ভেঙ্গে গেছে সেখান থেকে বাজে গন্ধ বের হতে পারে। এই লক্ষন গুলো যদি আপনার থাকে তাহলে আপনার নখে সমস্যা আছে। এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments