ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মাথার চুল পাতলা হয়ে যাওয়া বা অতিরিক্ত চুল পড়ার সমস্যায় ভুগেন অনেকেই। এই সমস্যা সমাধানের জন্য প্রয়োজন সঠিক যত্ন এবং নিয়ম মেনে কিছু কার্যকর পদ্ধতি অনুসরণ করা। যা নতুন চুল গজাতেও সাহায্য করবে। চলুন জেনে নেয়া যাক নতুন চুল গজানোর কিছু উপায়।
মাথার ত্বক ম্যাসাজ করলে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ে এবং এটি নতুন চুল গজাতে সহায়তা করে। এক টেবিল চামচ ভিটামিন ই অয়েল চায়ের নির্যাসের সঙ্গে মিশিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। তারপর ৫-৬ মিনিট ম্যাসাজ করে মোটা দাঁতের চিরুনি দিয়ে ভালোভাবে আঁচড়ান। দিনে তিনবার ম্যাসাজ করুন।
ঘন ঘন বেশি শ্যাম্পু ব্যবহার না করাই ভালো, তবে মৃত কোষ দূর করতে এমন শ্যাম্পু ব্যবহার করুন যা স্ক্যাল্প পরিষ্কার রাখে এবং রক্ত সঞ্চালন বাড়ায়। প্রতিদিন অল্প পরিমাণ শ্যাম্পু ব্যবহার করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
হেয়ার ফলিকল উদ্দীপিত করতে ভাইব্রেটিং ম্যাসাজার ব্যবহার করতে পারেন। স্ক্যাল্পে চক্রাকারে ঘুরিয়ে ৫-১০ মিনিট ম্যাসাজ করুন। এটি দিনে তিনবার করুন।
অতিরিক্ত চুল পড়ার সমস্যায় ও নতুন চুল গজাতে চুল পরিষ্কার রাখা এবং আঁচড়ানো জরুরি। পেঁয়াজের রস চুলের গোড়ায় লাগান। শুকনো আমলকির মিশ্রণ বা কালোজিরার তেল ব্যবহার করুন।
এছাড়া, নতুন চুল গজানোর জন্য সঠিক পুষ্টি নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য উপযুক্ত প্রোটিন- মাছ, মাংস, ডিম, সয়াবিন, মটরশুঁটি প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া উচিৎ। এর পাশাপাশি আয়রন ও জিঙ্ক- বাদাম, কলিজা, দুধ ইত্যাদি আয়রন ও জিঙ্ক সমৃদ্ধ খাবার খাওয়া উচিৎ যা নতুন টিস্যু তৈরি এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে। ভিটামিন সি- পেয়ারা, লেবু, কমলা, আনারস ইত্যাদি ভিটামিন সি সমৃদ্ধ খাবার চুলের বৃদ্ধিতে সহায়ক। কালোজিরার তেল এবং খাদ্যতালিকায় কালোজিরার ব্যবহার নতুন চুল গজাতে সাহায্য করে।
উল্লেখ, এই নিয়মগুলো নিয়মিত মেনে চললে আপনি সহজেই নতুন চুল গজানোর ফলাফল পেতে পারেন। চুলের যত্নে ধৈর্য ধরুন এবং সঠিক পদ্ধতি অনুসরণ করুন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments