ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের অনুবাদ সম্বলিত একটি বই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার দিয়েছেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার, ৭ সেপ্টেম্বর ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, দুই প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক নানা ইস্যুতে বিশদ আলোচনা হয়েছে। উভয় নেতা সন্ত্রাস দমনের মতো বিষয়গুলোতে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
সোমবার ভারত সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন স্থানীয় সময় সকাল ১১ টা ৪০মিনিটে দিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছান তিনি। সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার বাংলাদেশ ও ভারতের মধ্যে সাতটি সমঝোতা চুক্তি সই হয়েছে। দিল্লির হায়দ্রাবাদ হাউজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার পর এসব চুক্তি স্বাক্ষরিত হয়।
উল্লেখ্য, আগামীকাল ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments