ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির বিশেষ সাধারণ সভার (ইজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানির বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ৭ মে, ২০২৪ তারিখ গুলশানের লেকশোর হোটেলের লা ভিটা হলে অনুষ্ঠিত হবে।
এর আগে কোম্পানির বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ০২ মে, ২০২৪ তারিখ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
জেনেরিক ওষুধ উৎপাদনের নতুন ইউনিট নির্মানে আইপিও থেকে উত্তোলিত অর্থ ব্যবহারে বিনিয়োগকারীদের অনুমোদন দেওয়ার জন্য এ সভা অনুষ্ঠিত হবে। জিএমপি শর্ত মেনে ৫ তলা বিশিষ্ট এই কারখানা নির্মাণে খরচ ধরা হয়েছে ১৪৫ কোটি ২ লাখ টাকা। এই ব্যয়ের একটি অংশ আইপিওর মাধ্যমে সংগৃহীত তহবিলের অব্যবহৃত অর্থ এবং বাকিটা কোম্পানির নিজস্ব উৎস ও বাইরের উৎস থেকে মেটানো হবে।
এছাড়া নাভানা ফার্মাসিউটিক্যালস ২০২২ সালে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৭৫ কোটি টাকা সংগ্রহ করে। এবং এই টাকা কোম্পানির নতুন উৎপাদন ভবন নির্মাণ, নতুন ইউটিলিটি ও ইঞ্জিনিয়ারিং ভবন নির্মাণ, সেফালোস্ফোরিন ইউনিটের সংস্কার, আংশিক ঋণ পরিশোধ ও আইপিওর জন্য ব্যয় করার সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে আইপিও থেকে প্রাপ্ত অর্থের ৭১.৩১ শতাংশ টাকা খরচ করেছে কোম্পানিটি।
উল্লেখ, কারখানায় প্রতিটি প্রোডাকশন ফ্লোরের আয়তন হবে প্রায় ২০ হাজার বর্গফুট। যার ফলে কোম্পানির বাৎসরিক উৎপাদন ক্ষমতা বাড়বে প্রায় ১০০ কোটি ইউনিট।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments