শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদননারীদের রিপ্রেজেন্ট করতে চাই: ভূমি পেডনেকার
spot_img
spot_img

নারীদের রিপ্রেজেন্ট করতে চাই: ভূমি পেডনেকার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রতিটি সিনেমাতেই নিজেকে ভিন্ন ভিন্নরূপে তুলে ধরছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ভূমি পেডনেকার। তার শেষ মুক্তি পাওয়া দুটি সিনেমায় অতিরিক্ত ওজনের নারী এবং সমকামী নারীর চরিত্র দুটি সর্বমহলে দারুণ প্রশংসিত হয়। বলা চলে, নিজের মেধা আর অভিনয় দক্ষতা দিয়ে দক্ষিণ ছাপিয়ে বলিউড সিনেমাতেও এখন নিয়মিত মুখ তিনি।

সেই ধারাবাহিকতায় গতকাল ওটিটিতে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘গোবিন্দ নাম মেরা’। এতে তিনি আরেক দক্ষিণী স্টার রাকুলপ্রীত ও বলিউড অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন।

প্রতিটি সিনেমায় চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের কারণ প্রসঙ্গে ভূমি এক সাক্ষাত্কারে বলেন, ‘আমি বরাবরই এমন নারীর চরিত্রে অভিনয় করতে পছন্দ করি যিনি সমাজে বিদ্যমান রীতিনীতিকে চ্যালেঞ্জ করেন। একজন পুরুষ পর্দায় একটি চরিত্র উপস্থাপন করে যেমন সাড়া ফেলেন আমিও তেমনটাই করতে চাই একজন নারী চরিত্রের মাধ্যমে। তিনি আরও বলেন, ‘সিনেমা আমাদের সমাজের বাস্তবতাকে চিত্রিত করার জন্য একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করে। তাই আমাদের এটিকে আমাদের যথাযথভাভে ব্যবহার করা উচিত।

নিজের ভবিষ্যত্ পরিকল্পনা জানাতে গিয়ে ভূমি আরও বলেন, ‘বিগত  চলচ্চিত্রগুলোতে আমি যে ধরনের চরিত্রে অভিনয় করেছি তেমন কাজ আরও করার ইচ্ছে আছে। বলতে পারেন নারীদের রিপ্রেজেন্ট করতে চাই। আমার কাজ দিয়ে যদি সমাজের একটুকু পরিবর্তন বা প্রভাব ফেলতে পারি তাহলে সেটাই হবে ক্যারিয়ারের সেরা অর্জন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments