সোমবার, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরনারী দিবসে পোশাকের সাজ
spot_img
spot_img

নারী দিবসে পোশাকের সাজ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জীবনকে সার্থক করতে সব বাধা-বিঘ্নকে অপসারণ করে আগামী দিনগুলোকে সুন্দর করার রূপরেখা প্রণয়নের অঙ্গীকারের দিন ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। প্রতি বছরই নতুন বার্তা থাকে নারী দিবসে। দিনটিকে সাজানো হয় বেগুনি বা পার্পল রঙে। আর এ রঙই নারীর কাজ ও চিন্তার শক্তি হয়ে প্রতিধ্বনি তোলে শহর থেকে গ্রামে, কর্পোরেট অফিস থেকে কারখানাতে।

এ দিনটিতে কর্মজীবী নারীরা তাদের সাজ পোশাকে রাখতে পারেন বেগুনি রঙের ছোঁয়া। পুরো পোশাকই বেগুনি রঙের হতে হবে, এমনটা না হলেও চলবে। বেগুনি রঙের শাড়ি না থাকলে, ব্লাউজটি হতে পারে এই রঙের কিংবা কামিজের স্কার্ফ বা ওড়নায় থাকতে পারে বেগুনি ছটা। মূলত বেগুনি রংটির মাধ্যমে নারীরা নিজেদের কাজ উপলব্ধি করতে পারা এবং তুলে ধরার শক্তি পান। কর্মক্ষেত্রে বেগুনি রঙের জমকালো পোশাক না পরাই ভালো। তার থেকে বরং সুতি বা সিল্কের শাড়ি বেছে নিতে পারেন। তবে অনেকে আজকাল শাড়ির চেয়ে সালোয়ার-কামিজ ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এক্ষেত্রে কাট-ছাঁটে আধুনিকতা থাকা চাই।

কর্মক্ষেত্রে নারী দিবসে সাজ সবসময়ই হালকা হওয়া উচিত। মুখে হালকা ফাউন্ডেশন এবং ফেসপাউডার ব্যবহার করলে ভালো লাগবে। চোখে মাশকারা, কাজল বা আই লাইনার আর ঠোঁটে হালকা লিপস্টিক লাগানোর পর কপালে দিতে পারেন ছোট্ট একটি টিপ, এতে অফিসের সাজে আসবে পূর্ণতা। আর সব সময় সুগন্ধি ব্যবহার করবেন। মোট কথা হলো, নারী দিবসে এমন সাজ পোশাক করবেন যেটাতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনার আত্মবিশ্বাস বাড়বে আগামী দিনের পথচলায়।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments