বৃহস্পতিবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর ঘোষণা প্রধানমন্ত্রীর
spot_img
spot_img

নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অন্যের প্রযুক্তির ওপর নির্ভরশীল না থেকে দেশের তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে মহাকাশ গবেষণায় এগিয়ে যেতে চায় বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উদ্যোগে আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকলে দেশ এবং তরুণ প্রজন্ম-উভয়ই পিছিয়ে পড়বে। বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে তরুণদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহযোগিতা নিশ্চিত করা গেলে তারা বৈশ্বিক উদ্ভাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। যথাযথ সহযোগিতা পেলে দেশের তরুণরা আকাশও জয় করতে সক্ষম।

তিনি আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এই লক্ষ্য বাস্তবায়নে তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগাতে হবে।

উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের বিষয়ে প্রধানমন্ত্রী জানান, অর্থের অভাবে যেন কোনো সম্ভাবনাময় উদ্ভাবন থেমে না যায়, সে জন্য সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড বরাদ্দ রেখেছে। তরুণদের নতুন চিন্তা, গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। নিজেদের সক্ষমতা তৈরি করেই বাংলাদেশকে এভিয়েশন ও অ্যারোস্পেস প্রযুক্তিতে এগিয়ে নেওয়ার লক্ষ্য সরকারের।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments