রবিবার, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদননিজের গড়া পথেই স্বচ্ছন্দ বর্ষা!
spot_img
spot_img

নিজের গড়া পথেই স্বচ্ছন্দ বর্ষা!

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চিত্রনায়িকা বর্ষা। চলচ্চিত্রে তার আগে পরে অনেকেই এসেছেন। কিন্তু নিজের মতো করেই ঘরানা তৈরি করে কাজ করে চলেছেন। একজন নায়ককে ঘিরেই যে ক্যারিয়ার সুপ্রতিষ্ঠিত রাখা যায়, তার অন্যতম উদাহরণ দেখিয়েছেন বর্ষা।

শীর্ষ নায়িকাদের ইঁদুর দৌড়ে নেই, ছিলেন না কখনোই। স্বামী-স্ত্রী জুটি বেঁধেই অনস্ক্রিন-অফস্ক্রিন আছেন বলে স্ক্যান্ডাল নেই বললেই চলে। যদিও নেটিজেনদের কেউ কেউ তাদের নানান বুলিং করে। তবে সে বিষয়ে খুব বেশি তোয়াক্কা করেন না। যদিও এর মাঝে বুলিং করা মানুষদের বিরুদ্ধে মামলায় যাবেন বলে ঘোষণা দিয়েছিলেন বর্ষা।

তবে ক্যারিয়ারের চেয়ে নিজের সংসার-সন্তানকেই প্রায়োরিটি দিয়ে কাজ করেছেন। ফিল্ম রিলিজের ক্যালেন্ডারে ২০২৪ বর্ষার জন্য বেশ ব্যস্ত একটা বছর। কারণ এ বছর তার ‘নেত্রী’ ছবিটি তৈরি হয়ে আছে। চিত্রনায়ক অনন্ত যেন কমিটেড বর্ষার প্রতি। স্বামী-স্ত্রী সংসারের এসব পরিচয়ের বাইরে বিভিন্ন প্রেসমিট বা অনুষ্ঠানেও একসাথেই হাজির হন। সেখানে বেশ সরবেই অনন্ত জলিল তার নিজের স্ত্রী বর্ষাকে নিয়ে নানান প্রশংসায় মুখর হন। সেগুলো নিয়ে সমাজ মাধ্যমে চর্চাও চলে প্রচুর। অনন্ত কখনো কখনো বাজি ধরে বলেন,‘আমি পাগল না হলে বর্ষাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে নজর দিবো না।’

চলচ্চিত্রে সুখী সংসারের একাধিক উদাহরণ রয়েছে। তা শাবনাজ-নাঈম, মৌসুমী-ওমরসানীর পরে এই প্রজন্মে যেন অনন্ত বর্ষা। বর্ষা বলেন, ‘সংসার সুখের হয় স্বামী স্ত্রীর গুণে। তাই এই দুদিনের ফেম-ফিল্মের মোহে আমরা যেন আগামী দিনগুলোকে নষ্ট করে না ফেলি। আমরা তো ভালো আছি, ভালো যেন থাকি সে দোয়াই সকলের কাছে চাই।

এদিকে অপারেশন জ্যাকপটেও বর্ষা থাকছেন অনন্ত জলিলের বিপরীতে। সর্বশেষ জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে মাসুদ রানার মুভি ‘চিতা’তে কাজ করছেন। এবিএম সুমনের পর জাজ মাল্টিমিডিয়ার মাসুদ রানার পরবর্তী কিস্তির নায়ক হতে যাচ্ছেন অনন্ত জলিল। নায়িকা হিসেবে তার বিপরীতে দেখা যাবে বর্ষাকে। অপারেশন চিতার গল্প অবলম্বনে ‘চিতা’ নামক সিনেমাটি নির্মাণ করবেন ওপার বাংলার পরিচালক রাজীব কুমার বিশ্বাস। প্রয়াত লেখক কাজী আনোয়ার হোসেনের অমর সৃষ্টি ‘মাসুদ রানা’।

এই লেখকের ‘অপারেশন চিতা’ নামের উপন্যাস থেকে এবার নির্মিত হবে ‘চিতা’ নামের একটি সিনেমা। কিছুদিন আগেই এমন ঘোষণা দেয় জাজ মাল্টিমিডিয়া। এরপর আজ এলো ঘোষণা, কারা কাজ করছেন এই সিনেমায়। এই সিনেমার মাধ্যমে প্রথমবার জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা করতে যাচ্ছেন অনন্ত জলিল ও বর্ষা। জানা গেছে, জাজের প্রযোজনায় ‘চিতা’ সিনেমাটি পরিচালনা করবেন জাজ কলকাতার নির্মাতা রাজীব বিশ্বাস। এ সিনেমার শুটিং শুরু হবে আগামী মে মাসে। শুটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে বাংলাদেশ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামকে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments