ডেইলি শেয়ারবাজার ডেস্ক: করপোরেট সুশাসনে অবদানের স্বীকৃতি হিসেবে ‘১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স, ২০২৫-এ সিলভার (২য়) অ্যাওয়ার্ড অর্জন করেছে নিটল ইন্স্যুরেন্স পিএলসি। সম্প্রতি ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত এক অনুষ্ঠানে কোম্পানির প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন নিটল ইন্স্যুরেন্স পিএলসির সিইও জনাব এস এম মাহবুবুল করিম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মেসবাহ-উল আলম চৌধুর (অব:)এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর এন্ড কোম্পানী সচিব জনাব মোঃ মিজানুর রহমান এফসিএস।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ


































Recent Comments