ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ২৫ মার্চ, ২০২৪ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচাক প্রভাব। দিন শেষে আজ ১০.৪৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৫ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১৩ শতাংশ বা ৬৬.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮৩৪.৩৮ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১৭.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬৭.১৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৬.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৪.৯২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪১ টির, কমেছে ৩১৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১০.৪৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৫৭ লাখ ১৫ হাজার ৬৪০ টি শেয়ার ১ লাখ ৪২ হাজার ১৩৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৪৫ কোটি ৫৩ লাখ ৭৪ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৪ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৮ শতাংশ বা ৪০.৫৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৯০১.১১ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.০০৯৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ২৮৫.০২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬.৬৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৫১.০৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৬৫ টির, কমেছে ৩০৪ টির এবং অপরিবর্তিত রয় ২৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৬.৩৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ৮২ লাখ ৮৮ হাজার ৬৬৪ টি শেয়ার ১ লাখ ৮৯ হাজার ৯৯০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫৮০ কোটি ৩৩ লাখ ৫৬ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৩৪ কোটি ৭৯ লাখ ৮২ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৯৯ শতাংশ বা ১৬৮.১২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৬ হাজার ৭০৪.১২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৭ টির, কমেছে ১৫৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ২৮ লাখ ১ হাজার ৭৬৯ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments